SBI Market থেকে কেনা প্রতিটি পণ্য আমরা যত্ন নিয়ে চেক করে পাঠাই। তারপরও কোনো সমস্যা হলে নিচের নিয়মে রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারবেন।
পণ্য চেক করে নিন
ডেলিভারি ম্যান থাকা অবস্থায় পণ্য খুলে দেখে নিন। সব ঠিক থাকলে মূল্য পরিশোধ করুন।
রিটার্ন কখন করা যাবে
- পণ্যে ত্রুটি থাকলে (ছেঁড়া, দাগ, সেলাইয়ে সমস্যা)।
- অর্ডারের সাথে ভিন্ন পণ্য, রং বা সাইজ এলে।
এই ক্ষেত্রে ডেলিভারি ম্যানের সামনেই পণ্যটি ফেরত দিন — আপনাকে কোনো মূল্য দিতে হবে না।
যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়
- ডেলিভারি নেওয়ার পর ব্যবহার করা বা ধোয়া পণ্য।
- অর্ডার অনুযায়ী কাস্টমাইজ করা সাইজের পণ্য (ত্রুটি ছাড়া)।
যোগাযোগ
যেকোনো সমস্যায় কল বা WhatsApp করুন: 01300-621999
